দপ্তর বণ্টন: তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের হাতে রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর রুলস অব বিজনেস অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী নিজের অধীনে একটি মন্ত্রণালয় ও দুটি বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর রেখেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজের দায়িত্বে রেখেছেন। অন্যান্য মন্ত্রণালয় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে।

আরো পড়ুন: মন্ত্রী হিসেবে ডাক পেলেন মামা-ভাগ্নে

দপ্তর বণ্টনে দেখা যায়, দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলনকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. খলিলুর রহমান। তথ্য ও সম্প্রচার, বাণিজ্য ও শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য, কৃষি ও মৎস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পরিবেশ, সড়ক ও সেতু, মুক্তিযুদ্ধ বিষয়ক, সমাজকল্যাণ, ধর্ম, সংস্কৃতি, ভূমি, প্রবাসী কল্যাণ, পানিসম্পদ, বিমান ও পর্যটন, গৃহায়ণ ও গণপূর্ত, পার্বত্য চট্টগ্রাম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বও বণ্টন করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।