ডেস্ক রিপোর্ট | চাকরি ও প্রশাসন
পিআরএল (PRL–Post Retirement Leave) বা পেনশন বিধিমালা অনুসারেই সরকারি কর্মচারীদের অবসর উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট ও গ্র্যাচুইটি (আনুতোষিক) মঞ্জুর হয়। চাকরিজীবনে ন্যূনতমভাবে চাকরি বিধিমালা সম্পর্কে ধারণা থাকা প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর জন্য অত্যন্ত জরুরি।
🔹 অবসরের তারিখ বের করার নিয়ম ২০২৬
চাকরিকালে যে কোনো সময় নিজেই অবসরের তারিখ নির্ণয় করা যায়—
✔️ সাধারণ কর্মচারী
👉 জন্ম সাল ৫৯+ বছর
✔️ মুক্তিযোদ্ধা কোটায় চাকরিজীবী
👉 জন্ম সাল + ৬০ বছর
📌 উদাহরণ
জন্ম তারিখ: ০৭/০৭/১৯৮০
-
অবসরযোগ্য বয়স: ১৯৮০ + ৫৯ = ২০৩৯
-
অবসরযোগ্য তারিখ: ০৭/০৭/২০৩৯
-
পিআরএল শুরুর তারিখ (১ দিন বিয়োগ): ০৬/০৭/২০৩৯
-
চূড়ান্ত অবসর (পিআরএল শেষে): ০৭/০৭/২০৪০
🔹 পিআরএল আবেদনের সময়সীমা
গণকর্মচারী অবসর বিধি অনুযায়ী—
-
বয়স ৫৯/৬০ পূর্তিতে পিআরএল প্রাপ্য
-
পিআরএল শুরুর কমপক্ষে ৩ (তিন) মাস আগে আবেদন দাখিল বাধ্যতামূলক
⛔ নির্ধারিত সময়ে আবেদন না করলে—
পিআরএল ও লাম্পগ্র্যান্ট মঞ্জুরিতে জটিলতা সৃষ্টি হলে দায়ভার সম্পূর্ণ কর্মচারীর ওপর বর্তাবে।
গণকর্মচারী অবসরের বয়স ও লাম্পগ্রান্ট মঞ্জুরির আবেদন দাখিল সংক্রান্ত : ডাউনলোড
🔹 পিআরএল ও লাম্পগ্র্যান্ট পাওয়ার শর্ত
পিআরএল মঞ্জুরির জন্য অবশ্যই থাকতে হবে—
-
✅ কোনো সরকারি পাওনা নেই (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, বাড়িভাড়া)
-
✅ কোনো অগ্রিম ঋণ বা যানবাহন সংক্রান্ত দায় নেই
-
✅ কোনো বিভাগীয় মামলা নেই
-
✅ কোনো ফৌজদারি মামলা নেই
-
✅ নারী ও শিশু নির্যাতন মামলা নেই
-
✅ দুদকের মামলা নেই
-
✅ কোনো অনিষ্পন্ন অডিট আপত্তি নেই
🔹 পিআরএল ও লাম্পগ্র্যান্টে প্রয়োজনীয় কাগজপত্র
4️⃣ অবসর উত্তর ছুটি (পিআরএল) ও লাম্পগ্র্যান্টের আবেদন – ২ কপি
4️⃣ প্রত্যাশিত শেষ বেতন সনদ (ELPC) – মূল কপি + সত্যায়িত ২ কপি
4️⃣এসএসসি সনদের সত্যায়িত কপি – ২ কপি
4️⃣ চাকরিকালীন সকল কর্মস্থলের প্রত্যয়নপত্র – ২ সেট
5️⃣ সর্বশেষ কর্মস্থলের প্রত্যয়নপত্র (নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত)
📌 প্রত্যয়নপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে—
সরকারি পাওনা, মামলা, অডিট আপত্তি আছে/নেই।
🔹 ছুটি না থাকলে কি পিআরএল পাওয়া যায়?
❌ না
ছুটির হিসাব অনুযায়ী সুবিধা—
-
✔️ ১২ মাস ছুটি → ১২ মাস পিআরএল
-
✔️ ১৮ মাস ছুটি → ১৮ মাস লাম্পগ্র্যান্ট
-
✔️ মোট ৩০ মাস ছুটি → পিআরএল + পূর্ণ লাম্পগ্র্যান্ট
-
✔️ ৮ মাস ছুটি → ৮ মাস লাম্পগ্র্যান্ট
-
❌ কোনো ছুটি না থাকলে → পিআরএল বা লাম্পগ্র্যান্ট কোনোটিই নয়
🔹 গুরুত্বপূর্ণ সতর্কতা
সঠিক কাগজপত্রসহ যথাসময়ে আবেদন না করলে পিআরএল ও লাম্পগ্র্যান্ট প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীকেই বহন করতে হবে।
















