বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩,৫৯৯ পদে নিয়োগে আবেদন শেষ কাল

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ ২০২৫

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগে আবেদন কার্যক্রম চলছে। আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি অধিদপ্তরের আওতায় মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর অধীন প্রতিষ্ঠানে রয়েছে ১০ হাজার ২৭৮টি পদ, কারিগরি শিক্ষা অধিদপ্তর–এ ১৫০টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর–এর আওতায় ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে।

আবেদন ও ফি জমা

আবেদন শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টন

নিয়োগ পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে।

  • এমসিকিউ: ৮০ নম্বর (সময় ১ ঘণ্টা)

  • শিক্ষাগত যোগ্যতা: ১২ নম্বর

  • মৌখিক পরীক্ষা: ৮ নম্বর

এমসিকিউ পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত ও মৌখিক মিলিয়ে আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

পরীক্ষার বিষয়

বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে। এছাড়া অধিদপ্তরভেদে বিশেষায়িত বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

কোন অধিদপ্তরে কত পদ

মাউশি

  • কলেজে অধ্যক্ষ: ৫৮৪

  • উপাধ্যক্ষ: ৬২৭

  • উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ: ৭৬৮

  • মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক: ৩,৯২৩

  • সহকারী প্রধান শিক্ষক: ৩,৮৭২

  • নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক: ৫০৪
    মোট: ১০,২৭৮

কারিগরি শিক্ষা অধিদপ্তর

  • ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ: ১১০

  • ভোকেশনাল সুপারিনটেনডেন্ট: ৪০
    মোট: ১৫০

মাদরাসা শিক্ষা অধিদপ্তর

  • কামিল, ফাজিল, আলিম ও দাখিল পর্যায়ে বিভিন্ন পদ মিলিয়ে মোট: ৩,১৩১

নিয়োগ সুপারিশ প্রক্রিয়া

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে প্রাপ্ত নম্বর ও পছন্দক্রমের ভিত্তিতে টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে শতভাগ অটোমেশন পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে।

পরীক্ষা গ্রহণ কমিটি গঠন

নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য ৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন করা হয়েছে। এতে এনটিআরসিএ চেয়ারম্যান আহ্বায়ক এবং সংস্থার সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট তিন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।