ডেস্ক রিপোর্ট | ঢাকা
বেসরকারি স্কুল–কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষা আগামী এপ্রিল মাসে আয়োজনের পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরুতেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান প্রধান নিয়োগসংক্রান্ত এক সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর আড়াইটায় এনটিআরসিএর সম্মেলন কক্ষে শুরু হওয়া সভা বিকেল ৫টা পর্যন্ত চলে।
এপ্রিলেই কেন পরীক্ষা
সভা শেষে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,
“সভায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, প্রিন্টিং, পরীক্ষা কেন্দ্র নির্ধারণসহ সব বিষয়ে প্রাথমিক পরিকল্পনা হয়েছে।”
তিনি আরও জানান,“রমজান মাসে প্রশ্নপত্র প্রস্তুত ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হবে। সে কারণেই ঈদের পর এপ্রিল মাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে মতৈক্য হয়েছে। আবেদন গ্রহণ শেষ হলে পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানানো হবে।”
সংশোধিত বিজ্ঞপ্তি ও শূন্যপদ
এদিকে এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগসংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে—
•পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা
•উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদের শূন্যপদ নতুন করে যুক্ত করা হয়েছে
এনটিআরসিএর তথ্য অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। মাঠপর্যায়ের হালনাগাদ তথ্য অনুযায়ী এই সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে।
অধিদপ্তরভিত্তিক শূন্যপদের হিসাব
•মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: ১০,২৭৮টি
•কারিগরি শিক্ষা অধিদপ্তর: ১৯০টি
•মাদরাসা শিক্ষা অধিদপ্তর: ৩,১৩১টি
•পদভিত্তিক বিস্তারিত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর:
•স্নাতক পাস কলেজ: অধ্যক্ষ ৫৮৪, উপাধ্যক্ষ ৬২৭
•উচ্চ মাধ্যমিক কলেজ: অধ্যক্ষ ৫১১
•উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: অধ্যক্ষ ২৫৭
•মাধ্যমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক ৩,৯২৩, সহকারী প্রধান শিক্ষক ৩,৮৭২
•নিম্নমাধ্যমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক ৫০৪
কারিগরি শিক্ষা অধিদপ্তর:
•ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০
•ভোকেশনাল সুপারিনটেনডেন্ট ৪০
•সহকারী সুপারিনটেনডেন্ট ৪০
মাদরাসা শিক্ষা অধিদপ্তর:
•কামিল: অধ্যক্ষ ৩৪, উপাধ্যক্ষ ৫৩
•ফাজিল: অধ্যক্ষ ২০২, উপাধ্যক্ষ ৩৪৩
•আলিম: অধ্যক্ষ ২১৯, উপাধ্যক্ষ ৩৭৭
•দাখিল: সুপারিনটেনডেন্ট ৮৯৯, সহকারী সুপারিনটেনডেন্ট ১,০০৪
আবেদন ও পরীক্ষার নিয়ম
আবেদন সময়: ৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত
আবেদন ফি জমা: ২০ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত
আবেদন লিংক: http://ngi.teletalk.com.bd
বিস্তারিত বিজ্ঞপ্তি: https://ntrca.gov.bd
পরীক্ষার নম্বর বণ্টন (মোট ১০০):
এমসিকিউ: ৮০ (সময় ১ ঘণ্টা)
শিক্ষাগত যোগ্যতা: ১২
মৌখিক: ৮
প্রতিটি ধাপে ন্যূনতম ৪০% পেতে হবে
এমসিকিউতে থাকবে ৮০টি প্রশ্ন।
প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।
পরীক্ষার বিষয়
বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি, নীতিমালা, পরিপত্র), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক নির্ধারিত বিষয়।
















