iBAS++ Eid Ul Fitr March 2026: উৎসব ভাতার বিল দাখিল শুরু, জানুন সম্পূর্ণ নিয়ম

Image

ডেস্ক রিপোর্ট | চাকরি ও হিসাব
প্রতি বছরই মুসলিম সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল ফিতর উপলক্ষে মূল বেতনের সমপরিমাণ (১০০%) উৎসব ভাতা পেয়ে থাকেন। অন্যদিকে, হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীরা দুর্গাপূজায় একসঙ্গে দুটি মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা গ্রহণ করেন।

চলতি বছর iBAS++ (Integrated Budget and Accounting System)–এ ঈদুল ফিতর ২০২৬ (March 2026) উপলক্ষে উৎসব ভাতার বিল দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে।


🔹 iBAS++–এ কি ঈদুল ফিতরের বোনাস বিল দাখিল করা যাচ্ছে?

হ্যাঁ।
যেসব অফিসে ২০২৫–২০২৬ অর্থবছরের বাজেট এন্ট্রি সম্পন্ন হয়েছে, সেসব অফিস এখনই অনলাইনে ঈদুল ফিতরের উৎসব ভাতার বিল দাখিল করতে পারছে।

📌 শর্ত:

  • পূর্ণ বাজেট নয়, উৎসব ভাতার বাজেট এন্ট্রি থাকতে হবে

  • বাজেট ছাড়া কোনো বিল Save বা Submit হবে না


🔹 বাজেট আছে কি না কিভাবে দেখবেন?

বিল Save বা Submit করার সময় “i” বাটনে ক্লিক করলে Budget Availability দেখা যাবে।
এখানে সংশ্লিষ্ট খাতে কত টাকা অবশিষ্ট আছে তা জানা যাবে।


🔹 iBAS++ এ ঈদুল ফিতরের বিল দাখিলের ধাপ (সংক্ষেপ)

পাথ (Path):

Ibas++>Budget Execution> Online Pay Bill> Staff Pay Bill entry> Select Fiscal Year, Month, EID Ul Azha>GO> Employee All>Save and Employee Pay Bill Submission>Select Fiscal Year>Accounting Month>Submit করলেই কাজ শেষ।

🔹 কর্মকর্তাদের উৎসব ভাতার বিল কিভাবে বের করবেন

1️⃣ Bill Submit করার পর যান →
Reports → Paybill Reports
2️⃣ Select Report: Details of My Festival Bill
3️⃣ অর্থবছর ও Token Number দিয়ে Run Report
4️⃣ বিল দেখা ও প্রিন্ট করা যাবে


🔹 কর্মচারীদের উৎসব ভাতার বিল দাখিলের নিয়ম ২০২৬

১️. iBAS++–এ লগইন করুন
২️. যান → Budget Execution → Online Pay Bill → Staff Festival Bill Entry
৩️. প্রযোজ্য কর্মচারী সিলেক্ট করে Save
4️⃣ যান → Employee Pay Bill Submission
5️⃣ Staff Summary দেখে এমাউন্ট যাচাই করুন
6️⃣ Submit করলে বিল Accounts অফিসে যাবে
7️⃣ Token Number কপি করে রাখুন


🔹 কর্মচারীদের উৎসব ভাতার বিল কিভাবে বের করবেন

  • Reports → Staff Bill → Staff Bill Summary

  • Token Number ইনপুট

  • Language: Bangla

  • Summary ও Details Bill প্রিন্ট করা যাবে


🔹 উৎসব ভাতার বিল কি DDO Forward করতে হয়?

🔴 নতুন নিয়ম অনুযায়ী হ্যাঁ।

আগে উৎসব ভাতার বিল অটো ফরওয়ার্ড হতো।
👉 এখন স্যালারির মতো দ্বিতীয়বার DDO কর্তৃক Forward না করলে Token Number পড়বে না।


🔹 কেন আগেভাগে বোনাস বিল পাওয়া জরুরি?

ঈদুল ফিতর মুসলমানদের জন্য শুধু একটি উৎসব নয়—

  • রমজানের আত্মসংযমের পর আনন্দের দিন

  • ফিতরা প্রদান

  • ঈদের নামাজ

  • পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে মিলন

👉 তাই ঈদের আগেই উৎসব ভাতার বিল নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।