বিএনপির নতুন মন্ত্রিসভার শপথ আজ, ডাক পেয়েছেন যাঁরা

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রিপরিষদে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া শপথের জন্য ডাক পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুরসহ আরও অনেকে।

দলীয় সূত্র বলছে, নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। শপথ অনুষ্ঠানের পরই চূড়ান্ত তালিকা ও দায়িত্ব বণ্টন স্পষ্ট হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।