ঢাকা, ৯ নভেম্বর: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রবিবার (৯ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।”
বোর্ড আরও জানিয়েছে, নির্বাচনি পরীক্ষার তারিখ ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পাঠ্যক্রম, মূল্যায়ন কাঠামো ও পরীক্ষা সূচি চূড়ান্ত না হওয়ায় আপাতত টেস্ট পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীরা যেন নিয়মিত পাঠদানে মনোযোগ দেয়, এ কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












