৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫-এর এমসিকিউ লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

৪১তম বিসিএসের চুড়ান্ত ফল

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শুধুমাত্র ঢাকা কেন্দ্রে। বুধবার (১০ সেপ্টেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার বিস্তারিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd

এর আগে ২২ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং ২২ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রার্থীদের বয়সসীমা ছিল ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

জানা যায়, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।