শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্ভুল তথ্য পাঠানোর নির্দেশ

Image

স্মার্ট ক্লাসরুম স্থাপন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির জন্য নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ভুল তথ্য আহ্বান করা হয়েছে। এ তথ্য নির্ধারিত গুগল লিংক ব্যবহার করে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। তথ্য পাঠাতে জেলা শিক্ষা অফিসার ও নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সব জেলা শিক্ষা অফিসার ও নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

চিঠিতে জানা যায়, বাংলাদেশ সরকার ও চীন সরকারের যৌথ উদ্যোগে ‘ইস্টাবলিসমেন্ট অব স্মার্ট ক্লাসরুম ইন সিলেক্টেড সেকেন্ডারি স্কুল অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ৩০০টি স্মার্টক্লাসরুম, ৩০টি মিটিং রুম এবং ১০টি রেকর্ডিং রুম স্থাপনের লক্ষে চীনা কারিগরি দল (Aerospace Planning and Design Group Co.Ltd) কর্তৃক ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে।
এ প্রকল্পের চূড়ান্ত কারিগরি সমাধান এবং নির্বাচিত বিদ্যালয়গুলোর বাস্তব অবস্থা যাচাইয়ের লক্ষ্যে চীনা কারিগরি দল থেকে সরবরাহ করা প্রশ্নমালার আলোকে প্রয়োজনীয় তথ্যগুলো https://forms.gle/YXvsqCoterELB76LA গুগল ফর্ম লিংকের মাধ্যমে পাঠাতে হবে।

আরো জানা যায়, সংশ্লিষ্ট সব জেলা শিক্ষা অফিসার এবং নির্বাচিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আগামী ৩রা ফেব্রুযারির গুগল ফর্মে তথ্য প্রদান সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানগুলোর তালিকা হালনাগাদ তথ্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। প্রদত্ত ডাটা বা তথ্য সংযুক্ত নমুনা ফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ তথ্য সংক্রান্ত কাজের জন্য যেকোনো প্রয়োজনে প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার গবেষণা কর্মকর্তা সিফাতুল ইসলামের (০১৫১৫৬৭৮৯০৪) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

এছাড়াও চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের তাদের আওতাধীন সংযুক্ত তালিকা অনুযায়ী নির্বাচিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্ভুল তথ্য দেয়া নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।