শিক্ষাপ্রতিষ্ঠানে কাল থেকে টানা ৫ দিনের ছুটি

Image

রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ধর্মীয় ছুটি থাকায় এই পাঁচ দিন একটানা ছুটি নিশ্চিত হয়েছে।

আরো পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভা স্থগিত

এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এটি এ বছরের পঞ্চম ছুটি।

অন্যদিকে, ১১ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘ ছুটি একদিকে যেমন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, তেমনি অন্যদিকে তারা বিশ্রাম ও পড়াশোনার প্রস্তুতির সুযোগ পাবে বলে মনে করছেন অভিভাবকরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।