প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু ২০ জানুয়ারী

Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিজ উপজেলা বা থানায় বদলির অনলাইন কার্যক্রম আগামী ২০ জানুয়ারী শুরু হবে। যা চলবে আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাইহুল করিম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত শিক্ষকেরা অনলাইনে বদলির আবেদন করবেন। ২৫ জানুয়ারী প্রধান শিক্ষক আবেদন যাচাই করবেন। ২৬ থেকে ২৯ জানুয়ারী  সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসাররা আবেদন যাচাই শেষ করবেন। ৩০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী  উপজেলা/থানা শিক্ষা অফিসাররা আবেদন যাচাই ও অগ্রবতি শেষ করবেন।

শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে একাধিক শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্ত হয়েছে বলা হয়েছে, শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময় কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

বদলির চিঠি ডাউনলোড

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।