থানার ভেতরেই অনশন: আটক ৫ শিক্ষক, সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

Image

ঢাকা, ৯ নভেম্বর:
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতি (পাঠদান বন্ধ) শুরু করেছেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা। পাশাপাশি শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) সকালে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, “গতকাল আটক পাঁচ শিক্ষক এখনো থানার ভেতরেই অনশন করছেন। পুলিশ বলেছে, আন্দোলন বন্ধ করলে তাদের ছেড়ে দেবে। কিন্তু আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।”

🧍‍♂️ আটক শিক্ষকদের নাম: ১. মু. মাহবুবুর রহমান  ২. মো. আব্দুল কাদের ৩. মো. নূরুল ইসলাম (লিটন)
৪. মো. শরীফুল ইসলাম ৫. সোহেল

শিক্ষকদের অভিযোগ, শাহবাগে বিক্ষোভ মিছিলের সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বহু শিক্ষক আহত ও অসুস্থ হন।

🎯 শিক্ষকদের তিন দফা দাবি:

সহকারী শিক্ষকদের বেতন-ভাতা দশম গ্রেডে উন্নীতকরণ ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানে জটিলতার স্থায়ী সমাধান

শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০তম এবং ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করে। কিন্তু সহকারী শিক্ষকরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছেন।

📅 আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি:

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর অন্য অংশ ১৫ নভেম্বর পর্যন্ত সরকারের সময়সীমা বেঁধে দিয়েছে। দাবি পূরণ না হলে তারা—

২৩-২৪ নভেম্বর: অর্ধদিবস কর্মবিরতি

২৫-২৬ নভেম্বর: পূর্ণদিবস কর্মবিরতি

২৭ নভেম্বর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি

১১ ডিসেম্বরের পর: দাবি আদায় না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।