রাজধানীতে সমাবেশ: পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির

Image

আগামীকাল রবিবার রাজধানীর শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশ ও অনুষ্ঠানের কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

এ কারণে এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষার্থীদের হাতে অতিরিক্ত সময় রেখে বাসা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপি জানিয়েছে, সমাবেশ উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

বিশেষভাবে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাঁটাবন, মৎস্য ভবন, কাকরাইল, টিএসসি ও শহীদ মিনারসংলগ্ন রাস্তাগুলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সচেতন থাকার অনুরোধ করেছে ডিএমপি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।