বঙ্গবন্ধুর ছবি টানানো নিয়ে উত্তেজনা, প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত

Image

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ৩ আগস্ট বিদ্যালয়ের অফিস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটির সত্যতা পাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ।

প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, “বঙ্গবন্ধুর ছবি টানানো কোনো অন্যায় নয়, এটি শ্রদ্ধা প্রদর্শনের অংশ। আমি একজন মুক্তিযোদ্ধার কন্যা, এতে গর্ববোধ করি।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি করছেন, কেউ আবার শিক্ষিকার পক্ষ নিয়েছেন, আবার কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, ঘটনা তদন্তাধীন রয়েছে এবং তদন্তে দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।