বহু প্রতীক্ষিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের বড় অগ্রগতি এসেছে। বদলি সফটওয়্যার নির্মাণের কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেডের সঙ্গে চুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। ফলে যেকোনো সময় চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, কারিগরি সহায়তাদানকারী টেলিটকের সঙ্গে বদলির সফটওয়্যারের চুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিলো। মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। চুক্তিতে আর কোন বাধা নেই।
















